খাগড়াছড়ি পৌর এলাকায় কলাবাগানে আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে পুড়ে ছাই
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি তুলা তৈরির কারখানা। এতে অন্তত ১৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি কারখানা মালিকের।
গ্রিসে রাতের আঁধারে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশি এক নারী উদ্যোক্তার স্বপ্ন। গ্রিসের রাজধানী এথেন্সের আখারনুন রোডে মঙ্গলবার রাতে নারী উদ্যোক্তা মৌসুমী পারভীনের মিনি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ১৩টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার গোয়ালখালী এলাকায় আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে কৃষক রনজিৎ মণ্ডলের বসতঘরে আগুন লাগে। পরে দ্রুত আগুন পাশের মনিমোহন মণ্ডলের বসতঘরেও ছড়িয়ে পড়ে।
পটুয়াখালীর গলাচিপায় চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল।